সোমবার   মার্চ ২ ২০২৬   ১৭  ফাল্গুন  ১৪৩২


পুলিশের ইউনির্ফম নিয়ে শত কোটি টাকার অনিয়ম ফিরছে আগের পোশাকে

Mohammad Obaidullah Chowdhury

Updated 26-Mar-01 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 103
ছবি
ছবি

শত কোটি টাকার ইউনিফর্ম প্রকল্পে সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগ, পুরোনো পোশাকে ফিরছে পুলিশ

২০২৪ সালের জুলাই–আগস্টে সংঘটিত জঙ্গি হামলা ও দাঙ্গা দমনে কঠোর অবস্থান নেওয়ায় পুলিশ বাহিনী ব্যাপক সমালোচনার মুখে পড়ে। পরবর্তী সময়ে দাঙ্গা-পরবর্তী প্রেক্ষাপটে গঠিত অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা বাহিনীতে একাধিক পরিবর্তন আনে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত। তবে শুরু থেকেই নতুন পোশাকের রঙ ও মান নিয়ে অসন্তোষ ছিল বাহিনীর ভেতরে ও বাইরে।

এখন একাধিক সূত্র বলছে, শত শত কোটি টাকা ব্যয়ের পর পুলিশ আবারও আগের পোশাকে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

অন্তর্বর্তী সরকারের যুক্তি ছিল—আগের পোশাক জনমনে বিতর্ক তৈরি করেছিল, তাই বাহিনীর ভাবমূর্তি পুনর্গঠনে রঙ পরিবর্তন জরুরি। কিন্তু এ সিদ্ধান্ত বাস্তবায়নের সময় তীব্র আপত্তি ওঠে। শুধু রঙ নয়, নতুন পোশাকের কাপড়ের মান নিয়েও প্রশ্ন তোলে পুলিশ সদস্যদের একটি অংশ।

পুলিশ সূত্রের দাবি, দুজন সাবেক উপদেষ্টা, সাবেক প্রধান উপদেষ্টার এক বিশেষ সহকারী (যিনি পুলিশ কর্মকর্তা ছিলেন) এবং পুলিশের ভেতরের প্রায় এক ডজন প্রভাবশালী কর্মকর্তার সিদ্ধান্তেই পোশাক পরিবর্তনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়। পরবর্তীতে বিভিন্ন ইউনিটে বাধ্যতামূলকভাবে নতুন পোশাক চালু করা হয়। এ খাতে অন্তত কয়েক শ কোটি টাকা ব্যয় হয়েছে বলে একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।