বুধবার   ফেব্রুয়ারী ৪ ২০২৬   ২২  মাঘ  ১৪৩২


আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী দোলনা কুড়িগ্রামে গ্রেপ্তার

MD. Sayem Uddin

Updated 25-Feb-17 /   |   স্টাফ রিপোর্টর   Read : 116
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য এবং নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক নেত্রী দোলনা আক্তারকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নিজ গ্রাম কবিরমামুদ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ জানান। দোলনা আক্তার ওই গ্রামের দুলাল হোসেনের মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন দোলনা আক্তার। সম্প্রতি ঢাকাসহ সারা দেশে ডেভিল হান্ট অভিযান শুরু হওয়ায় গ্রেপ্তার এড়াতে ফুলবাড়ী উপজেলায় নিজ বাড়িতে চলে আসেন দোলনা। খবর পেয়ে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

ফুলবাড়ী থানা–পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য দোলনা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার সকালে তাঁকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।