রবিবার   মার্চ ২২ ২০২৬   ৭  চৈত্র  ১৪৩২


চট্টগ্রাম পটিয়া ডেভিলহান্ট ফেজ-২ অভিযানে যুবলীগ কর্মী নুরুল হুদা আটক

Mohammad Obaidullah Chowdhury

Updated 26-Jan-22 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 110
ছবি
ছবি

চট্টগ্রামের পটিয়ায় ডেভিলহান্ট ফেজ-২ এর অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়ে উপজেলা যুবলীগের কর্মী নুরুল হুদা হৃদয় (২৮)কে গ্রেপ্তার করেছে পটিয়া থানার পুলিশ।সোমবার (১৯ জানুয়ারি) রাতে পৌরসভার  স্টেশন রোড়ে নিউ মার্কেটের দ্বিতীয় তালায়  তাদের নিজ প্রতিষ্ঠান সুলতান পাঞ্জাবি শোরুম  থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত হৃদয় পটিয়া উপজেলার পূর্ব হাইদগাঁও এলাকা ৩ নম্বর ওয়ার্ড আবুল মনছুরের পুত্র ও পটিয়া উপজেলা যুবলীগের কর্মী।পটিয়া থানার ওসি মোঃ জিয়াউল হক জানান, ডেভিলহান্ট ফেজ-২ এর বিশেষ অভিযানে যুবলীগের কর্মী নুরুল হুদাকে আটক করছে পুলিশ ,পটিয়া থানার বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো  হয়।আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার নুরুল হুদাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।