বুধবার   মে ৬ ২০২৬   ২৩  বৈশাখ  ১৪৩৩


নওগাঁয় প্রায় ১৯কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর সংযোগ সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

মোঃ আরাফাত আলী

Updated 24-Oct-11 /   |   নওগাঁ জেলা প্রতিনিধি   Read : 156

নওগাঁর মান্দা উপজেলায় আত্রাই নদীর  উপর জোতবাজারে প্রায়১৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর সংযোগ সড়কের বেহাল দশা।

প্রায় ৭ বছর সময় নিয়ে নওগাঁর মান্দায় জোতবাজার আত্রাই নদীর ওপর ১৯ কোটি টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণ করা হয়। তবে সেতুটির সংযোগ সড়কের বেহাল দশার কারণে এর সুফল পাচ্ছে না স্থানীয় বাসিন্দারা। সেতুটির সংযোগ সড়ক দিয়ে যান চলাচল তো দূরের কথা হেঁটে চলাচল করাও দুষ্কর। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন মান্দা উপজেলার হাজারো মানুষ। এভাবেই চলছে প্রায় ২ বছর।

খোঁজ নিয়ে জানা যায়, মান্দা উপজেলার জোতবাজার খেয়াঘাটে নির্মিত আত্রাই নদীর উপর এই সেতুটির সংযোগ সড়ক না থাকায় এলাকবাসীর কোনো কাজেই আসছিলো না। পরবর্তীতে গত ২০২৩ সালে ৯ মে সেতুর সংযোগ সড়কের কাজ টেন্ডার ছাড়াই নিজ উদ্যোগে উদ্বোধন করেন সাবেক এমপি ব্রুহানী সুলতান মাহমুদ গামা।

সংশ্লিষ্ট তথ্যসূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৭ এপ্রিল মান্দা-৪ আসনের সাবেক এমপি মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক এ সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। পূর্ব মান্দার হাজারও মানুষের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ প্রকল্পে ২১৭ দশমিক ৩০ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণকাজ শেষ হয়। এতে এর পেছনে ব্যয় হয় প্রায় ১৮ কোটি ৮১ লাখ ২৫ হাজার টাকা।

সরেজমিনে ঘুরে দেখা যায়, সেতুর দুই পাশের সংযোগের ঢালু রাস্তার এঁটেল মাটি সরে গিয়ে কাঁদা ও বড়বড় গর্তের সৃষ্টি হয়েছে। স্কুলের ছাত্র-ছাত্রীরা পায়ে হেঁটে কষ্ট করে চলাচল করছে। স্বাভাবিকভাবে সেতুতে উঠা-নামা করতে পারছেন না চলাচলরত বিভিন্ন যানবাহন। কাঁদায় গাড়ির চাকা দেবে আটকে যাচ্ছে ইজিবাইক, মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন। এতে দুর্ঘটনার শঙ্কায় পড়ছেন যাত্রীরা।