বুধবার   ফেব্রুয়ারী ৪ ২০২৬   ২২  মাঘ  ১৪৩২


নওগাঁর আত্রাইয়ে ইফা’র শিক্ষার্থীদের কোরআনের ছবক প্রদান

মোঃ আরাফাত আলী

Updated 24-Nov-06 /   |   নওগাঁ জেলা প্রতিনিধি   Read : 120

নওগাঁর আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ৩০ জন শিক্ষার্থীকে পবিত্র কোরআনের ছবক প্রদান করা হয়েছে। বুধবার (০৬ অক্টোবর) উপজেলার বান্দাইখাড়া মধ্যপাড়া মক্তবে এ ছবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

বান্দাইখাড়া মধ্যপাড়া মক্তবে শিক্ষার্থীদের কোরআনের ছবক প্রদান উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন আত্রাই জেলার ফিল্ড সুপারভাইজার মল্লিকা খাতুন। সঞ্চলনায় ছিলেন হাফেজ সাংবাদিক মোঃ ফিরোজ আহমেদ (শিক্ষক ইসলামিক ফাউণ্ডেশন, আত্রাই)। 

 

প্রধান অতিথি হিসেবে ছিলেন নওগাঁ জেলা ইসলামিক ফাউণ্ডেশন থেকে আগত মাষ্টার ট্রেইনার আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মাছুমবিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবুল হোসেন এমসি আত্রাই উপজেলা, মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক জিসি, মোঃ রেজাউল ইসলাম জিসি প্রমুখ।