বুধবার   মে ৬ ২০২৬   ২৩  বৈশাখ  ১৪৩৩


মান্দায় 'সেবাই ধর্ম'-এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মোঃ আরাফাত আলী

Updated 24-Dec-14 /   |   নওগাঁ জেলা প্রতিনিধি   Read : 151

নওগাঁর মান্দায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 

আজ শনিবার (১৪ডিসেম্বর) সকাল ১০টার দিকে মান্দা উপজেলার কীর্তলি গ্রামে ‘সেবাই ধর্ম’ নামের একটি দাতব্য প্রতিষ্ঠানের কার্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়।

বড়দিন উপলক্ষে খ্রিস্টান ও আদিবাসী সম্প্রদায়ের লোকজনের মাঝে কম্বল বিতরণ করেন ‘সেবাই ধর্ম’ এর প্রতিষ্ঠাতা প্রসাদ কুমার ফণি রতন। অনুষ্ঠানে আর্তমানবতার সেবায় সামর্থ্যবানদের এগিয়ে আসার আহবান জানানো হয়।

 

এসময় বিশিষ্ট সমাজসেবক রইস উদ্দিন জোয়াদ্দার, প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবক শিশির কুমার, তন্ময়, মিঠুন কুমারসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।