বান্দরবান ই-লার্নিং বান্দরবান ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন বান্দরবানে শেষ হল (এপ্রিল ট জুন,) ই- লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের ৬ষ্ঠ-তম ব্যাচের প্রশিক্ষণার্থী ভাই ও বোনেরা—আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম।আজকের এই বিদায়ী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান আমাদের সবার জন্য যেমন আনন্দের, তেমনি কিছুটা বেদনাদায়ক ও আবেগের। দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় ও শেখার এক সুন্দর যাত্রার সফল সমাপ্তি আজ সবাই মিলে আমরা উদযাপন করছি।আমরা বিশ্বাস করি, এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুধু একটি সার্টিফিকেট অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি দক্ষতা অর্জন, আত্মনির্ভরশীলতা এবং কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বর্তমান সরকার বেকারত্ব হ্রাস ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে। কারণ দক্ষ যুবসমাজই পারে দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও গতিশীল করতে। আজ যারা সার্টিফিকেট গ্রহণ করছেন, তাদের প্রত্যেকের জন্য নতুন সম্ভাবনা ও সাফল্যের দ্বার উন্মুক্ত হয়েছে।আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বান্দরবান যুব- উন্নয়ন অধিদপ্তর, ই- লার্নিং এন্ড আর্নিং লিমিটেড, সম্মানিত প্রশিক্ষকমণ্ডলী এবং সংশ্লিষ্ট সকলকে, যাদের আন্তরিক প্রচেষ্টা, তিন মাসের দিকনির্দেশনা ও সহযোগিতায় এই প্রশিক্ষণ ক্লাস গোলা সঠিক ও সুন্দর সফলভাবে সম্পন্ন হয়েছে।প্রিয় প্রশিক্ষণার্থীরা, মনে রাখবেন—শেখার কোনো শেষ নেই। আজকের এই সার্টিফিকেট আপনাদের যাত্রার শেষ নয়, বরং একটি নতুন অধ্যায়ের সূচনা।পরিশ্রম সততা, ধৈর্য, কঠোর পরিশ্রমে নিয়মিত অনুশীলন এবং আত্মবিশ্বাসকে সঙ্গী করে এগিয়ে গেলে ইনশাআল্লাহ আপনারাও আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে নিজেদের দক্ষতার স্বাক্ষর রাখতে পারবেন এবং দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।পরিশেষে, ৬ষ্ঠ- ব্যাচের সকল প্রশিক্ষণার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি। আসুন, আমরা সবাই মিলে দক্ষ মানবসম্পদ গড়ে তুলি এবং নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান রাখি।সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে,বিদায় দিলেন বান্দরবান কো-অডিনেটর,মোঃফাইজারুল ইসলাম (মিটু)স্যার,