শনিবার   জুলাই ৪ ২০২৬   ১৯  আষাঢ়  ১৪৩৩


সিলেটে আদালত রায় দিলেও জমি দখলের মরিয়া চেষ্টা, থানায় জিডি ​স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেটের গোয়াইনঘাট থানায় আদালতের রায় মূলে প্রাপ্ত মালিকানাধীন জমি জোরপূর্বক দখলের অপচেষ্টার অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত ২৯ জুন ২০২৬ তারিখে গোয়াইনঘাট থানায় এই জিডি (আবেদন ট্র্যাকিং নং: X1ICBM) ভুক্ত করা হয়। ​ভুক্তভোগী ও ডায়েরির বিবরণ সূত্রে জানা গেছে, গোয়াইনঘাট উপজেলার বরইতলা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মো: ইব্রাহীম আলী ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল মামলা (নং ১৬৫/২০১৬) এবং মিস কেস (নং ৯০/২০২২-২৩) এর রায়ের ভিত্তিতে একটি জমির বৈধ মালিকানা ও দখল লাভ করেন। আদালতের নির্দেশ মোতাবেক পূর্বের ভুল নামজারি বাতিল করে তাঁর নামে নতুন নামজারি খতিয়ানও (নং ২০২৬-১০০০০০৫) সম্পন্ন হয়েছে। ​অভিযোগে উল্লেখ করা হয়, জমির মালিকানা বৈধ হওয়ার পর থেকেই কামাইদ গ্রামের আলাউদ্দিনের ছেলে হারুনুর রশিদ এবং তার সাথে আরও ৫-৭ জন অজ্ঞাতনামা সহযোগী জমিটি অবৈধভাবে দখলের পাঁয়তারা করে আসছে। তারা পরিকল্পিতভাবে ২০২১ সাল থেকে শুরু করে সর্বশেষ গত ২৮ জুন ২০২৬ তারিখ পর্যন্ত মোট পাঁচবার দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমিটি জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। প্রতিবারই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সময়োচিত হস্তক্ষেপে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। ​ভুক্তভোগী পরিবারটি জানায়, বিবাদীরা এখনও জমি দখলের জন্য নিয়মিত হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। এর ফলে যেকোনো মুহূর্তে এলাকায় বড় ধরনের আইন-শৃঙ্খলার অবনতি ও মারাত্মক সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে গ্রামের মো: আব্দুল্লাহ ও আছাব উদ্দিনসহ বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তি রয়েছেন, যারা প্রয়োজনে সাক্ষ্য দিতে প্রস্তুত। ​এই পরিস্থিতিতে জমির বৈধ দখলদার ও ভুক্তভোগী পরিবারটির জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোয়াইনঘাট থানা পুলিশের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

MD SAD MIAH

Updated 26-Jul-03 /   |   সিলেট সদর (সিলেট) উপজেলা প্রতিনিধি   Read : 4